Uncategorized

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে আজ আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন (BDFFA)-এর সম্মানিত সভাপতি মোঃ ইকবাল হোসাইন।

📍 স্থান: পুরাতন আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠ, আগারগাঁও।

তিনি BDFFA স্টল পরিদর্শন করেন এবং আধুনিক ডেইরি ও ফ্যাটেনিং প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাতের উন্নয়ন নিয়ে খামারি ভাই-বোনদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন।

সভাপতি মহোদয় বলেন, “এই প্রদর্শনী আমাদের প্রাণিসম্পদ খাতের অগ্রগতির চিত্র তুলে ধরে। BDFFA সবসময় খামারিদের পাশে আছে এবং থাকবে—বিশেষত দেশীয় জাতের সংরক্ষণ ও আধুনিকায়নে আমরা অঙ্গীকারবদ্ধ।”

দেশের নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদনে আমাদের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আমরা সবাইকে BDFFA স্টলে (স্টল নম্বর:১০ এবং ১১) এসে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

#জাতীয়_প্রাণিসম্পদ_প্রদর্শনী২০২৫ #মোঃ_ইকবাল_হোসাইন
#BDFFA #DairyFarming #Fatening #সভাপতি